২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আসবাব মেলা শুরু মঙ্গলবার

চট্টগ্রামে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী আসবাব মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী আসবাব মেলা। চট্টগ্রাম আসবাব মালিক সমিতির আয়োজনে পঞ্চমবারের মতো এ মেলা শুরু হচ্ছে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে। মেলা চলবে ১১ ফেব্র“য়ারি পর্যন্ত। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানায়, মেলায় চট্টগ্রামের ৮০টি স্টল ও ১৩টি প্যাভেলিয়নে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের তৈরি ও উৎপাদিত আসবাব নিয়ে অংশ নেবে। মঙ্গলবার সকাল ১১টায় মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. মনজুর আলম। বিশেষ অতিথি থাকবেন ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগনেতা আ জ ম নাছির উদ্দিন ও আসবাব মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি সেলিম এইচ রহমান। আয়োজকরা জানায়, আসবাব শিল্পের বিপণন ক্ষেত্র স¤প্রসারণ এবং দেশীয় আসবাবের প্রচার ও প্রসারের জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। লিখিত বক্তব্যে মেলা কমিটির আহ্বায়ক মাকছুদুর রহমান বলেন, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান হ্রাসকৃত মূল্যে তাদের বিভিন্ন নকশার আসবাব বিক্রি করবে। মেলার প্রবেশ ফি ধরা হয়েছে ১৫ টাকা। মাকছুদুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, “২০১০-২০১১ অর্থবছরে বিভিন্ন দেশে ১৫১ কোটি টাকার আসবাব রপ্তানি হয়েছে যা আগের অর্থবছরের তুলনায় ১৯ কোটি টাকা বেশি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮১৮ ঘ.