ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়ণ্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে সরকার।
নৌবাহিনীর কমোডর মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদকে এই বন্দরের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য সামরিক বাহিনী থেকে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে আনা হয়েছে।
তিনি কমোডর এম আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় চবক চেয়ারম্যান পরিবর্তনের এই আদেশ দিয়েছে।
কমোডর আনোয়ারকে পুনরায় সশস্ত্র বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। নৌবাহিনীতে মূল কর্মস্থলে তার পদায়ন হবে।
বিডিনিউজ টোয়ণ্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫২০ ঘ.
bdnews24