২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সংযোগ: সরকারের লক্ষ্য ২২শ’ এমসিএফ উৎপাদন

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গ্যাসের দৈনিক উৎপাদন ২২শ’ মিলিয়ন ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত নতুন এলাকায় নতুনভাবে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গ্যাসের দৈনিক উৎপাদন ২২শ’ মিলিয়ন ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত নতুন এলাকায় নতুনভাবে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। সরকারি দলের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর লিখিত প্রশ্নোত্তরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বুধবার সংসদে জানান, বর্তমানে চাহিদার তুলনায় প্রায় ৫শ’ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে সংসদে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি জানান, ভবিষ্যতে প্রয়োজনীয় পরিমাণ গ্যাস প্রাপ্যতা সাপেক্ষে আর্থিক ও কারিগরিভাবে ইতিবাচক বিবেচিত হলে পর্যায়ক্রমে পাইপ লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। কামাল আহমেদ মজুমদারের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে গ্যাসের দৈনিক চাহিদার তুলনায় ঘাটতির পরিমাণ ৫০০ মিলিয়ন ঘনফুট। যে কারণে ঢাকা ও তার আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বিঘিœত হচ্ছে। এই সংকট উত্তরণের জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে দৈনিক এক হাজার ৯২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়বে। ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে ২০১২ সালের জানুয়ারি পর্যন্ত মোট দুই হাজার ৯৪৪ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। জহিরুল হক ভূঁইয়া মোহনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ৬৬৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার আটটি বিদ্যুৎ কেন্দ্র ইউনিট বন্ধ আছে। এছাড়া গ্যাসের অভাবে ৬৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পাঁচটি বিদ্যুৎকেন্দ্র ইউনিট সম্পূর্ণ বন্ধ আছে। নাছিম আলম চৌধুরীর প্রশ্নোত্তরে এনামুল হক জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের পাঁচটি বড় গ্যাস ক্ষেত্রের (রশিদপুর, কৈলাশটিলা, সিলেট, তিতাস ও বাখরাবাদ) ১২৫০ বর্গ কিলোমিটার এলাকায় ত্রি-মাত্রিক জরিপের পরিকল্পনা নেয়। ইতোমধ্যে গ্যাস ক্ষেত্রের ৮৫০ কিলোমিটার এলাকায় মাঠ পর্যায়ে জরিপ সম্পন্ন হয়েছে। বিশ্লেষণকৃত উপাত্তের ভিত্তিতে ৩টি অনুসন্ধান এবং ৬টি উন্নয়ন কূপের প্রস্তাব করা হয়েছে যেগুলো মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় খনন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, দ্রুততার সঙ্গে ওয়েস্টাণন ফ্লাঙ্কের তিনটি কূপ খনন করা হলে প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা যায়। ইলিয়াছ মোল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক জানান, বেশ কিছুদিন আগে থেকে দেশে ব্যাটারি চালিত বাইক আমদানি হচ্ছে। মন্ত্রণালয় থেকে এসব বাইক আমদানি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এতে বিদ্যুৎ অপচয় রোধ হবে। বেকার সমস্যা সমাধানে ইউরিয়া কারখানা সালমা ইসলামের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া জানান, সরকার দেশের বেকার সমস্যার সমাধানে সিলেট, আশুগঞ্জ ও সিরাজগঞ্জে তিনটি ইউরিয়া সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া দেশে হোন্ডা মটরসাইকেল উৎপাদনের জন্য হোন্ডা কোম্পানির সঙ্গে বিএসইসির যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে একটি কোম্পানি গঠনের উদ্যোগ নিয়েছে। গিয়াসউদ্দিন আহমদের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, দেশের চাহিদা মেটানোর জন্য ১৪ লাখ মেট্রিক টন চিনির প্রয়োজন। রাষ্ট্রয়াত্ব চিনি কলে উৎপাদিত চিনি দ্বারা চাহিদার মাত্র ১০ শতাংশ মেটানো সম্ভব। ভবিষ্যতে চিনির উৎপাদন বাড়ানোর জন্য ‘র’ ‘সুগার’ আমদানি করে সাদা চিনি তৈরির পরিকল্পনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২১৪ ঘ.