২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-পূজায় আসছে নতুন নোট

ঈদুল আজহা ও দুর্গাপূজাকে সামনে রেখে অতিরিক্ত নগদ টাকার চাহিদা মেটাতে নতুন নোট সরবরাহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা ও দুর্গাপূজাকে সামনে রেখে অতিরিক্ত নগদ টাকার চাহিদা মেটাতে নতুন নোট সরবরাহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার থেকে ঈদের আগে শেষ কর্মদিবস পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ঢাকা কার্যালয়সহ অন্যান্য শাখা থেকে নতুন নোট পাওয়া যাবে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া রাজধানীবাসীরা ঢাকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেও নতুন নোট সংগ্রহ করতে পারবেন। ঈদ ও পূজাকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক চলতি মাসে মোট ২০ হাজার কোটি টাকার নোট সরবরাহ করবে। এর মধ্যে ৮ হাজার কোটি টাকার নতুন নোট থাকবে। রাজধানীতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১১টি শাখা থেকে নতুন নোট সরবরাহ করা হবে। শাখাগুলো হলো- অগ্রণী ব্যাংক প্রেসক্লাব শাখা, সোনালী ব্যাংক রমনা শাখা, জনতা ব্যাংক নিউমার্কেট শাখা, অগ্রণী ব্যাংক এলিফ্যান্ট রোড শাখা, পূবালী ব্যাংকর সদরঘাট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি শাখা, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু এভিনিউ শাখা, ডাচবাংলা ব্যাংক গুলশান শাখা, সাউথইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, প্রাইম ব্যাংক মালিবাগ শাখা ও ইসলামী ব্যাংক যাত্রাবাড়ী শাখা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এমআই/২১৫৮ ঘ.