২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালু সিম বিক্রিতে জরিমানা ৫০ ডলার

১২ অক্টোবর থেকে গ্রাহকের পরিচয় নিশ্চিতের পরই কেবল মোবাইল সিম চালু করতে পারবে অপারেটরগুলো। ব্যতিক্রম হলে প্রতিটি সংযোগের জন্য তাদের ৫০ ডলার করে জরিমানা গুণতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২ অক্টোবর থেকে গ্রাহকের পরিচয় নিশ্চিতের পরই কেবল মোবাইল সিম চালু করতে পারবে অপারেটরগুলো। ব্যতিক্রম হলে প্রতিটি সংযোগের জন্য তাদের ৫০ ডলার করে জরিমানা গুণতে হবে। আগামী ১২ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বৃহস্পতিবার রাতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নির্দেশনা জারি করেছে। এর ফলে সিম কেনামাত্রই গ্রাহকের সংযোগ চালু হবে না। বর্তমানে অপারেটররা প্রি-অ্যাকটিভেটেড সিম বিক্রি করে থাকে, যা কেনার পর পরই চালু করা সম্ভব। চালু থাকা সিম বিক্রি না করতে দেওয়ার এ সিদ্ধান্ত গত জুলাইয়ে নিয়েছিল বিটিআরসি। বৃহস্পতিবার রাতে বিটিআরসি থেকে অপারেটরদের দেয়া এক নিদের্শনায় বলা হয়, অপারেটরদের বাজার থেকে সব চালু সিম ১২ অক্টোবরের আগে প্রত্যাহার করে নিতে হবে। নির্দেশনায় বলা হয়, ১২ অক্টোবর থেকে বাজারে প্রতিটি চালু সংযোগ (সিম/রিম); ভুল, অসত্য বা ক্রটিপূর্ণ তথ্য সম্বলিত নিবন্ধিত সংযোগ অথবা ব্যবহৃত অনিবন্ধিত সংযোগ পাওয়া গেলে প্রতিটি সংযোগের ক্ষেত্রে সংশ্লিস্ট অপারেটরকে ৫০ মার্কিন ডলারের সমপরিমান জরিমানা করা হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন এর জাতীয় পরিচয় পত্রের তথ্যভা-ার গ্রাহক নিবন্ধনের জন্য ব্যবহার উপযোগী হবার আগ পর্যন্ত অপারেটররা বিভিন্ন উপায়ে গ্রাহকের পরিচয় নিশ্চিত করে সংযোগ (রিম/সিম) চালু করবে। আর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ ব্যবহার উপযোগী হবার ৩০ দিনের মধ্যে স্বয়ংক্রিয় উপায়ে পরিচয় যাচাই প্রক্রিয়া চালু করে গ্রাহক পরিচয় নিশ্চিত করে সংযোগ দেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সংযোগ চালু করার ক্ষেত্রে কোনো ধরনের ভুল, অসত্য বা ক্রটিপূর্ণ গ্রাহক নিবন্ধন সংক্রান্ত তথ্যের জন্য সংশ্লিস্ট অপারেটরকে পুরো দায়ভার নিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়। স¤প্রতি বিটিআরসির অবৈধ ভিওআইপি প্রতিরোধের অভিযানে কয়েকটি অপারেটরের অনিবন্ধিত সিম উদ্ধার করা হয়। অবৈধ ভিওআইপির বেশিরভাগ কল অনিবন্ধিত সিম বা গ্রাহক যাচাই ছাড়া সিম দিয়ে করা হচ্ছে বলে জানায় বিটিআরসি। ১৫ হাজার ২৫৪টি অবৈধ সিম বিক্রির জন্য গত ১৪ অগাষ্ট ছয় অপারেটরকে প্রায় ৬ কোটি টাকা জরিমানাও করে বিটিআরসি। অবৈধ ভিওআইপি ছাড়া সঠিকভাবে নিবন্ধন না করা সিম বা গ্রাহকের পরিচয় যাচাই না করে সিম বিক্রির ফলে নানা ধরনের অপরাধমূলক কর্মকা- হচ্ছে বলে জানিয়েছে বিটিআরসি। বাংলাদেশে ছয়টি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। বিটিআরসির হিসাব মতে গত অগাষ্ট মাস পর্যন্ত বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ৯ কোটি ৫৫ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৮০৭ ঘ.