ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২-২০১৪ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বৃহস্পতিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আশরাফ এমপি ও জনাব আবু বকর সিদ্দিক দিলীপ স্বাক্ষরিত ভোটার তালিকা এফবিসিসিআইয়ের চতুর্থ তলার উত্তর পাশে টানানো হয়েছে।
সংগঠনের ওয়েবসাইটেও িি(.িভনপপর-নফ.ড়ৎম) ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
দেশের ৭৩টি চেম্বার থেকে ৩৯০ জন এবং ৩২৫টি অ্যাসোসিয়েশন থেকে ১৬১৩ জন ভোটার প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর ২০১২ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এএল/২১৫১ ঘ.
bdnews24