২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হলমার্ক কেলেঙ্কারির দায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের’

হলমার্ক কেলেঙ্কারি নিয়ে গঠিত সংসদীয় উপ-কমিটির তলবে হাজির হয়ে অনিয়মের দায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপিয়েছে পরিচালনা পরিষদের সাবেক সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক কেলেঙ্কারি নিয়ে গঠিত সংসদীয় উপ-কমিটির তলবে হাজির হয়ে অনিয়মের দায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপিয়েছে পরিচালনা পরিষদের সাবেক সদস্যরা। সাবেক পরিচালকদের বক্তব্য শোনার পর উপ কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম সংসদ ভবনে সাংবদিকদের বলেন, “তারা বলছেন, পরিচালনা পর্ষদ বিষয়টিতে সম্পৃক্ত ছিল না। এর দায় সম্পুর্ণভাবে ম্যানেজমেন্টের।” এর আগেও গণমাধ্যমের সামনে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের বেশিরভাগই নিজেদের নির্দোষ দাবি করেন। অন্যদিকে পরিচালনা পর্ষদের সদস্যরা অভিযোগ করেন, এই আর্থিক অনিয়মের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষই দায়ী। সোনালী ব্যাংকের সাবেক পরিচালক কাশেম হুমায়ূন সাংবাদিকদের বলেন, “আমরা বিষয়টির কিছুই জানতাম না। অডিট হওয়ার পর তা জানতে পেরেছি। বোর্ড এ ঘটনায় জড়িত না।” সম্ú্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় চার হাজার কোটি টাকা সরিয়ে ফেলার ঘটনা ধরা পড়ে। এর মধ্যে হলমার্ক গ্রুপই তুলে নেয় আড়াই হাজার কোটি টাকার বেশি। এ ঘটনা খতিয়ে দেখতে গত ৩ সেপ্টেম্বর এই উপ-কমিটি গঠন করে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রাষ্ট্রীয় চার ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী এবং বিশেষায়িত বেসিক ব্যাংকের ১০টি বড় অঙ্কের ঋণ প্রদানের ঘটনাও তদন্ত করবে এ কমিটি। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ইন্সটিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের তৎকালীন সদস্যরা ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বৈঠকে উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত সাংবাদিকদের জানান, তারা টাকা আদায়ের চেষ্টা করছেন। “ঘটনায় জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জালিয়াতির দায় স্বীকার করেছে। মৌখিকভাবে তারা টাকা ফেরত দেওয়ার কথাও বলেছে।” মঙ্গলবার উপ-কমিটির কাছে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ নিয়ম ভেঙে সোনালী ব্যাংক থেকে ঋণ নেয়ার কথা স্বীকার করেন। মঙ্গলবার উপ-কমিটির কাছে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ নিয়ম ভেঙে সোনালী ব্যাংক থেকে ঋণ নেয়ার কথা স্বীকার করেন। পরে উপ-কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম সংসদ ভবনে সাংবদিকদের বলেন, “সোনালী ব্যাংকের ঋণ গ্রহণ প্রক্রিয়ায় সুনির্দিষ্ট অনিয়ম পেয়েছি আমরা। এছাড়া অনেকগুলো অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। হলমার্কের ঋণ গ্রহণে অনিয়ম যে হয়েছে তা হলমার্কের ব্যবস্থাপনা পরিচালকও স্বীকার করেছেন।” এ ঘটনা খতিয়ে দেখতে গত ৩ সেপ্টেম্বর এই উপ-কমিটি গঠন করে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রাষ্ট্রীয় চার ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসিক ব্যাংকের ১০টি বড় অঙ্কের ঋণ প্রদানের ঘটনাও তদন্ত করবে এ কমিটি। অর্থ কেলেঙ্কারির ঘটনা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মীর জয়নাল আবেদিন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের একটি দলও কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/২০২১ ঘ.