২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ টাকার ৫০ কোটি ধাতব মুদ্রা কিনছে সরকার

দুই টাকা মূল্যমানের ৫০ কোটি ধাতব মুদ্রা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 04:50 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই টাকা মূল্যমানের ৫০ কোটি ধাতব মুদ্রা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, জাপানি প্রতিষ্ঠান জাপান মিন্ট ৬৩ কোটি টাকা ব্যয়ে এ মুদ্রা সরবরাহ করবে। এজন্য তাদের দরপত্র প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পসহ সভায় উপস্থাপিত মোট ১০টি প্রস্তাব কিছু পরিবর্তনসহ অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচির নুরুল করিম জানান, অনুমোদিত ১০টি প্রস্তাবের বিপরীতে ৩৭৩ কোটি ৬৯ লাখ ৮২ হাজার টাকা ব্যয় হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএএইচ/এসইউ/২২৪৫ ঘ.