ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তানজানিয়ায় দীর্ঘ দিন কারাভোগের পরে দেশে ফিরে আসা ২০ বাংলাদেশীকে পুনর্বাসনে সহায়তা করেছে এমজিএইচ গ্রুপ।
গত মাসে তানজানিয়া থেকে দেশে ফিরে এই বাংলাদেশীরা। ভালো চাকরির মিথ্যা আশ্বাস পেয়ে দালালের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে তানজানিয়ায় ধরার পড়ে তারা।
এমজিএইচ গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ২০ জনের বিমানের টিকেট, প্রত্যেকের জন্য ৫ হাজার টাকা এবং জামাকাপড়ের মতো প্রয়োজনীয় কিছু জিনিস দেয় তারা।
এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিন আহমেদ বলেন, মানবিকর দিক বিবেচনা করে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ সহায়তা করা হয়।
“আমাদের বাংলাদেশী ভাইরা তাদের স্বজনদের কাছে ফিরে আসায় আমরা আনন্দিত।”
এমজিএইচের পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) আব্দুর রহিম বলেন, “আমাদের প্রতিষ্ঠান সব সময়ই সামর্থ্য অনুযায়ী সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম পালন করার চেষ্টা করে থাকে। এটি তারই একটি দৃষ্টান্ত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এসইউ/১৭৩৮ ঘ.
bdnews24