২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিন পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

যান্ত্রিক ত্র“টির কারণে চারদিন বন্ধ থাকার পর আশুগঞ্জ সার কারখানায় শুক্রবার সকালে আবার উৎপাদন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্র“টির কারণে চারদিন বন্ধ থাকার পর আশুগঞ্জ সার কারখানায় শুক্রবার সকালে আবার উৎপাদন শুরু হয়েছে। এমোনিয়া প্লান্টের এসএনসি বয়লারে লিকেজ হওয়ায় সোমবার উৎপাদন বন্ধ করে দেওয়া হয় বলে জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. সালাহ উদ্দিন। তিনি বলেন, স্থানীয় প্রকৌশলীরা ত্র“টি নিরসনের কাজ শেষ করেন। এরপর সকালে আবারো উৎপাদন শুরু হয়। গত সাত মাসে এনিয়ে কারখানায় নয়বার উৎপাদন বন্ধ হল। এর আগে সর্বশেষ গত ১১ জানুয়ারি উৎপাদন বন্ধ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.