২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যবসায়ীদের সামাজিকভাবে আরো দায়বদ্ধ হতে হবে’

কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) আওতায় ব্যবসায়ীদের আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারকাদের সংগঠন বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) আওতায় ব্যবসায়ীদের আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারকাদের সংগঠন বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বুধবার এক অনুষ্ঠানে বক্তব্যে দেশের শিল্প বিকাশে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানা তিনি। রাজধানীর রূপসী বাংলা হোটেলে মেরি স্টোপস ও বিজিএমইএ’র যৌথ আয়োজনে ‘এইডস প্রতিরোধে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা’ শিরোনামের এক সেমিনারে কথা বলছিলেন তিনি। গার্মেন্টকর্মীদের মধ্যে এইচআইভি/এইডস বিষয়ক সচেতনতা সৃষ্টির উদ্যেগ গ্রহণ করায় মেরী স্টোপস ও সেভ দ্য চিলড্রেনের প্রতি কৃতজ্ঞতা জানান মহিউদ্দিন। ২০০৮ সালের জুলাই থেকে গার্মেন্টকর্মীদের মধ্যে এইচআইভি/এইডস বিষয়ক সচেতনতা সৃষ্টির প্রকল্প নেয় সেভ দ্য চিলড্রেন। এই প্রকল্পের বাস্তবায়ন অংশীদার ছিল যৌথভাবে মেরি স্টোপস, পপুলেশন কাউন্সিল ও এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেড। এর কৌশলগত অংশীদার ছিল বিজিএমইএ। প্রকল্পের আওতায় ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের একশ ৫২টি গার্মেন্ট কারখানার প্রায় দুই লাখেরও বেশি শ্রমিক এই সচেতনতামূলক কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। সেমিনারে আরো বক্তব্য দেন বিজিএমইএ’র সহসভাপতি ফারুক হোসেন, মেরি স্টোপসের আবাসিক প্রতিনিধি অনিল পান্ডে, সেভ দ্য চিলড্রেনের আবাসিক প্রতিনিধি মাইকেল ম্যাকগ্রা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/১৯৩০ ঘ.