ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মডেলের মোবাইল হ্যান্ডসেট বিক্রি শুরু করেছে হুয়াওয়ে।
বুধবার রাজধানীর র্যাডিসন হোটেলে এক অনুষ্ঠানে ৯ ধরনের মোবাইল হ্যান্ড সেটের বাজারজাতের ঘোষণা দেওয়া হয়।
অ্যান্ডরয়েড স্মার্ট ফোন, অ্যান্ডরয়েড ট্যাবলেট, টাচ ফোন, মেসেজিং ফোন এবং মিউজিক ফোন বৃহস্পতিবার থেকেই বাজারে পাওয়া যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে চীনের এই প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান বিপনন কর্তকর্তা অ্যালান ওং বলেন, বর্তমানে বিশ্বে পার্সোনাল কম্পিউটারের তুলনায় বহুগুণে বেড়েছে স্মার্ট ফোনের উৎপাদন। উন্নত যোগাযোগ প্রযুক্তি গ্রাহকদের হাতে তুলে দেওয়ার মাধ্যমেই জীবনকে আরো সহজ করা সম্ভব।
অ্যান্ডরয়েড স্মার্ট ফোনের মধ্যে হুয়াওয়েই আইডিওএস এম -৭ স্লিম, আইডিওএস এক্স ৫, সনিক, ডুপ্লেক্স এবং ফিচার ফোনের মধ্যে জি৭২০৬, জি৬১৫০, জি ৫৫১০, জি৩৬২০ ও জি২৮০০ মডেলের সেট বাজারে পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২৩১৭ ঘ.
bdnews24