২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনির কালোবাজারি রোধে সতর্ক থাকার পরামর্শ

চিনির দাম বেড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনয়ি এই খাদ্যপণ্যের কালোবাজারি রোধে বাণিজ্য মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিনির দাম বেড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনয়ি এই খাদ্যপণ্যের কালোবাজারি রোধে বাণিজ্য মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলেছে সংসদীয় কমিটি। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সোমবারের বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সয়াবিন এবং পাম স্থানীয় পর্যায়ে উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুপারিশ করেছে বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গত এক মাসে চিনির দাম ৬ শতাংশ বেড়েছে। এই সময়ে সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে যথাক্রমে ১৩ ও ৮ শতাংশ। সংসদীয় কমিটির বৈঠকে চা নিলাম কেন্দ্র স্থাপনের স্থান ঠিক করতে মো. আবুল কাশেমকে আহ্বায়ক এবং তহুরা আলী, টিপু মুনশী ও রুমানা মাহমুদকে সদস্য করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেমের সভাপতিত্ব এই বৈঠকে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, তহুরা আলী, মো. আবুল কাশেম, টিপু মুনসী এবং রুমানা মাহমুদ অংশ নেন। সাবেক বাণিজ্যমন্ত্রী (বর্তমানে বিমানমন্ত্রী) ফারুক খান বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন। সংসদীয় কমিটি নতুন ও পুরনো দুই মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/১৯৫২ ঘ.