২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসন চৌধুরীর মৃত্যুতে মন্ত্রিসভায় শোকপ্রস্তাব

স্কয়ার গ্র“পের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কয়ার গ্র“পের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার সোমবারের বৈঠকে এ প্রস্তাব গ্রহণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঞা প্রস্তাবটি উপস্থাপন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, শোক প্রস্তাবে স্যামসন চৌধুরীর কীর্তিময় জীবনের কথা তুলে ধরা হয়। গত ৫ জানুয়ারি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে মারা যান স্যামসন এইচ চৌধুরী। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স¤প্রতি ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি পাওয়ায় মন্ত্রিসভায় তাকে ধন্যবাদ জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৫২ ঘ.