২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসন চৌধুরী স্মরণে ব্যবসায়ীদের সভা

দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংস্থা স্কয়ার গ্র“পের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর স্মরণে দেশের ব্যবসায়ীদের শীর্ষ পাঁচ সংগঠন স্মরণ সভা আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংস্থা স্কয়ার গ্র“পের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর স্মরণে দেশের ব্যবসায়ীদের শীর্ষ পাঁচ সংগঠন স্মরণ সভা আয়োজন করেছে। আগামী শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে এই সভা হবে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এ স্মরণসভার উদ্যোগ নিয়েছে। স্যামসন চৌধুরী মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৫ জানুয়ারি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে মারা যান স্যামসন এইচ চৌধুরী। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। ১৯২৬ সালের ২৫ ফেব্র“য়ারি পাবনার আতাইকুলা গ্রামে তার জন্ম। বাবা ছিলেন ডিসপেনসারির মেডিক্যাল অফিসার। স্যামসনও ব্যবসায় আসেন ওষুুধ শিল্পের মাধ্যমে। ভারতে পড়ালেখা শেষ করে ১৯৫২ সালে গ্রামে ফিরে ছোটো একটি ওষুধের দোকান খোলেন তিনি। পরে চার বন্ধু মিলে ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্যামসন এইচ চৌধুরীর অক্লান্ত চেষ্টায় স্কয়ার ফার্মাসিউটিক্যালের পাশাপাশি প্রসাধনসামগ্রী, টেক্সটাইল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও মিডিয়াতেও বিস্তৃত হয় স্কয়ার। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে স্কয়ারের পণ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২১৫৮ ঘ.