২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্টোসের কূপ খনন রিগ এসেছে

বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে নতুন তিনটি কূপ খননের জন্য সান্টোসের রিগ এসে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে নতুন তিনটি কূপ খননের জন্য সান্টোসের রিগ এসে পৌঁছেছে। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গোপসাগরের তীর থেকে ৩০ কিলোমিটার দূরে ব্লক-১৬তে রিগগুলো নেওয়া হয়েছে। সান্টোস বাংলাদেশ লিমিটেডের সভাপতি জন চেম্বার্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সান্টোসের সহ-সভাপতি (গর্ভনমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স) এ বি এ সিরাজ উদ্দোলাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্লক-১৬তে তিনটি কূপ খননের জন্য সিঙ্গাপুর থেকে নতুন খননকারী রিগ 'অফসোর রিসলিউট' আনা হয়েছে।" আগামী এক সপ্তাহের মধ্যে গ্যাস অনুসন্ধানে কূপ খনন কাজ শুরু হবে বলে জানান তিনি। বুধবার রাতে চট্টগ্রামের একটি হোটেলে এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়াভিত্তিক গ্যাস ও জ্বালানি তেল অনুসন্ধানী প্রতিষ্ঠান সান্টোসের সভাপতি জন চেম্বার্স গ্যাস অনুসন্ধানে কাজ শুরুর ঘোষণা দিয়েছিলেন। তাদের দেয়া তথ্য মতে, প্রকল্পের সময় অনুযায়ী দক্ষিণ সাঙ্গু-৪ কূপ ১৭ সেপ্টেম্বর, সাঙ্গু-১১ কূপটি ১৫ নভেম্বর এবং উত্তর-পূর্ব সাঙ্গু-১ কূপটি আগামী বছরের ৮ জানুয়ারিতে শুরু হওয়ার কথা। দক্ষিণ সাঙ্গু কূপের খনন কাজ এ বছরের ১৫ নভেম্বর, সাঙ্গু-১১ আগামী বছরের ৮ জানুয়ারি এবং সাঙ্গু-১ কূপের খনন কাজ ২০১২ সালের ২২ ফেব্র"য়ারি শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সাঙ্গু-১১ কূপটি খনন করা হবে আগের স্থাপনা ব্যবহার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২২৯ ঘ.