ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতনের ধারা অব্যাহত রয়েছে ঢাকার পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিনে সূচক ৫৯ পয়েন্ট কমে যাওয়ায় বিক্ষোভ করেছে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা।
রোববার সকাল থেকেই সূচকে ওঠানামা চলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬০১৭ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৫৯ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কম।
সারাদিনে ২৮৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ৩১টির, ১৪টির দাম অপরিবর্তিত ছিলো।
দিনের লেনদেন শেষ হওয়ার কিছু সময় আগে মতিঝিলে ডিএসইর সামনে বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা। তারা অর্থমন্ত্রীর পদত্যাগ দাবিতে স্লোগান দেয়।
গত বৃহস্পতিবার ডিএসইতে সূচক কমে ১৮ পয়েন্ট। ওই দিন ২৪১ কোটি টাকা লেনদেন হয়েছিলো, যা সাত মাসে সর্বনিু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৫৩৩ ঘ.
bdnews24