২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নামসর্বস্ব সংগঠন না করতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

নামসর্বস্ব সংগঠন গঠন না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নামসর্বস্ব সংগঠন গঠন না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশে ব্যবসায়ীদের প্রায় ২৫০টি সংগঠন আছে। এর মধ্যে অনেক সংগঠনের কার্যক্রম ঠিকমতো চলে না। ঈদ পুনর্মিলন উপলক্ষে রাজধানীতে কুয়েত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাষ্ট্রি (কেবিসিসিআই) এই অনুষ্ঠানের আয়োজন করে। কুয়েতের বাজারে ব্যবসা বাড়ানোর সম্ভাবনা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "সেখানে বাংলাদেশের পাটজাত দ্রব্য ও ওষুধ রপ্তানি করার সুযোগ রয়েছে। কেবিসিসিআইকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।" "গত অর্থবছরে বাংলাদেশ থেকে কুয়েতে ২০ মিলিয়ন ডলার রপ্তানি করা হয়েছে। আর কুয়েত থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এক দশমিক দুই বিলিয়ন ডলার", যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৮২৩ ঘ.