২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

পাওয়ার প্ল্যান্টের সাব-স্টেশনে ক্রটির কারণে ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- পাওয়ার প্ল্যান্টের সাব-স্টেশনে ক্রটির কারণে ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার বিকাল ৪টা থেকে এখানে উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহাম্মেদ। সালাউদ্দিন আহাম্মেদ সাংবাদিকদের জানান, কারখানার নিজস্ব উৎপাদিত পাওয়ার প্ল্যান্টের সাব স্টেশনে ত্র"টি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছেন। তবে কবে নাগাদ উৎপাদন শুরু হবে তা তিনি বলতে পারেননি। কারখানার উৎপাদন বন্ধ থাকলেও অ্যামোনিয়া প্ল্যান্ট সচল রয়েছে বলে তিনি জানান। উৎপাদন বন্ধ থাকলেও পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকায় সার সঙ্কটের কোন আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ আরো জানায়, উৎপাদন বন্ধ হওয়ায় প্রতিদিন প্রায় ১৪শ' মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে। চলতি অর্থ বছরের দুই মাসে এনিয়ে চতুর্থবারের মতো কারখানায় উৎপাদন বন্ধ হলো। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩১ ঘ.