২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাফার্জ সুরমার ১:১ রাইট শেয়ার অনুমোদন

লাফার্জ সুরমা সিমেন্টের একটি শেয়ারের বিপরীতে আরেকটি রাইট শেয়ার অনুমোদন করেছে এসইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 10:56 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাফার্জ সুরমা সিমেন্টের একটি শেয়ারের বিপরীতে আরেকটি রাইট শেয়ার অনুমোদন করেছে এসইসি। বৃহস্পতিবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র সাইফুর রহমান জানিয়েছেন। লাফার্জ সুরমার প্রতিটি রাইট শেয়ারের দাম ১০০ টাকা। কোম্পানিটি ৫ কোটি ৮০ লাখ ৬৮ হাজার ৬৭৫ হাজারটি রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে তহবিল সংগ্রহ করবে। এ কোম্পানির ইস্যু মানেজার হিসেবে রয়েছে ব্র্যাক-ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এসইসি মুখপাত্র সাংবাদিকদের জানান, লাফার্জ সুরমা রাইট শেয়ারের তহবিল দিয়ে তাদের ব্যাংক লোন শোধ করবে বলে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৬৪৫ ঘ.