২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা অয়েলের ৮ কর্মকর্তাকে এসইসির জরিমানা

জ্বালানি তেল বাজারজাতকারী রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানও এমডিসহ আট কর্মকর্তাকে জরিমানা করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল বাজারজাতকারী রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানও এমডিসহ আট কর্মকর্তাকে জরিমানা করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। যথাসময়ে প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন কমিশনে জমা না দেওয়ায় তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- যুমনা অয়েলের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, পরিচালক সৈয়দ মনজুরুল ইসলাম, মোহাম্মদ আমিনুর রহমান, আনোয়ারুল করিম, আশরাফ আলী খান, সৈয়দ মো. মতলুবুর রহমান ও কে এম হাসান কবির আরিফ। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েব সাইটে রোববার এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবছর জুন মাসে প্রতিষ্ঠানটির আর্থিক বছর শেষ হয়ে থাকে। অর্ধবছর শেষ হয় ৩১ ডিসেম্বর। প্রতিষ্ঠানটির জন্যে চলতি বছরের ১১ জানুয়ারির মধ্যে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/পিডি/১৮২৩ ঘ.