২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিন পর সচল আখাউড়া বন্দর

ভারতের শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করায় দুই দিন পর সচল হয়েছে আখাউড়া স্থল বন্দর, চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 07:02 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করায় দুই দিন পর সচল হয়েছে আখাউড়া স্থল বন্দর, চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরের যানজট এবং সে দেশের রাস্তা সংস্কারসহ বিভিন্ন দাবিতে গত শনিবার সকাল থেকে ধর্মঘট শুরু করে আগরতলা স্থলবন্দর লেবার অ্যাসোসিয়েশন। তবে ধর্মঘ তুলে নেওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে আমদানি-রপ্তানি পুরোদমে চলছে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতের ত্রিপুরা রাজ্যের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সে দেশের ধর্মঘটী শ্রমিকদের সঙ্গে গতকাল (রোববার) বিকালে বৈঠকে বসে। শ্রমিকদের দাবি বাস্তবায়নে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার প্রতিশ্র"তি দিয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।" আখাউড়া বন্দর দিয়ে প্রতিদিন প্রায় কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.