২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্নু জুটেক্স ও সিরামিকসের লভ্যাংশ ঘোষণা

বার্ষিক লভ্যাংশ ঘোষণা করেছে মুন্নু গ্র"পের দুটি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ষিক লভ্যাংশ ঘোষণা করেছে মুন্নু গ্র"পের দুটি প্রতিষ্ঠান। বিগত অর্থবছরের জন্য মুন্নু জুটেক্স ও মুন্নু সিরামিকস ২৫ শতাংশ হারে স্টক লভ্যাংশ দেবে; অর্থাৎ যাদের হাতে ১০০টি করে শেয়ার আছে, তারা ২৫টি করে বোনাস শেয়ার পাবেন। প্রতিষ্ঠান দুটির বার্ষিক সাধারণ সভা হবে ৩০ সেপ্টেম্বর, ধামরাইয়ের ইসলামপুরে কারখানা প্রাঙ্গণে। রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ৮ সেপ্টেম্বর। মুন্নু জুটেক্স জানিয়েছে, গত অর্থবছর কোম্পানির নিট আয় হয়েছে ১৮ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২৬ টাকা ৫ পয়সা। একই সময়ে মুন্নু সিরামিকসের নিট আয় হয়েছে ৩ কোটি ১৯ লাখ টাকা। এতে তাদের শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৪ পয়সা। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, মুন্ন বোন চীনা লিমিটেডের (এমবিসিএল) শতভাগ শেয়ার অধিগ্রহনের জন্যে পরিচালনা পর্ষদ ১০০ টাকা অভিহিত মূল্যের ১০ লাখ ৫৪ হাজার ৬০৪টি শেয়ার ইস্যু করবে। এর বিনিময়ে মুন্নু বোন চীনা লিমিটেডের ২২ লাখ ৬৭ হাজার ৪০০ শেয়ার অধিগ্রহণ করবে মুন্নু সিরামিকস। ফলে বিনিময় হার হবে ২.১৫। শেয়ার মালিক ও এসইসির অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৯২১ ঘ.