ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিন পর সূচক যোগ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সূচক ৫০ পয়েন্ট বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশিরভাগ শেয়ারের দামও।
সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১৩৯ পয়েন্ট পড়ে। সোমবার ১০৩ পয়েন্ট বাড়লেও মঙ্গলবার পুনরায় ৪৬ পয়েন্ট কমে। বুধবার সূচক আরো ১৫ পয়েন্ট হারায় ডিএসই।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬২১২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৫০ পয়েন্ট বেশি।
সারাদিনে ৫৩৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৪৪৬ কোটি টাকা।
লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৬টির, ৮টির দাম অপরিবর্তিত ছিলো।
সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানে লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩৫০ ঘ.
bdnews24