২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সপ্তাহেই কাঁচামাল পাচ্ছে লাফার্জের ছাতক কারখানা

ভারতের সর্বোচ্চ আদালতের ছাড়পত্র পাওয়ার পর এ সপ্তাহেই মেঘালয় থেকে চুনাপাথর সুনামগঞ্জের ছাতকের কারখানায় আনার ঘোষণা দিয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 06:20 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সর্বোচ্চ আদালতের ছাড়পত্র পাওয়ার পর এ সপ্তাহেই মেঘালয় থেকে চুনাপাথর সুনামগঞ্জের ছাতকের কারখানায় আনার ঘোষণা দিয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। প্রতিষ্ঠানটির এ ঘোষণা রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ হয়। এতে বলা হয়, মেঘালয়ে লাফার্জ ইউমিয়াম মাইনিং লিমিটেড গত ৫ অগাস্ট চুনাপাথর উত্তোলন শুরু করেছে। এ সপ্তাহের মধ্যে তা ছাতকের কারখানায় আনা হবে। সীমান্তের ওপারে মেঘালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ছাতকের সিমেন্ট কারখানায় কনভেয়ার বেল্টের মাধ্যমে এ চুনাপাথর আনা হয়। পরিবেশবাদী একটি সংগঠনের আবেদনে ২০১০ সালের ফেব্র"য়ারি মেঘালয় রাজ্যের পশ্চিম খাসিয়া পাহাড় থেকে লাফার্জ ইউমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেডের (এলইউএমপিএল) চুনাপাথর উত্তোলনের ওপর স্থগিতাদেশ দেয় ভারতের উচ্চ আদালত। এলইউএমপিএল ফরাসি কম্পানি লাফার্জের একটি সহযোগী সংস্থা। শিলা জয়েন্ট অ্যাকশন কমিটি নামে ওই সংগঠনের অভিযোগ, ভারত সরকারকে ভুল তথ্য দিয়ে লাফার্জ কর্তৃপক্ষ বন ধ্বংস করে চুনাপাথর তুলছে। এরপর গত বছরের ২৪ মার্চ ভারত সরকার সুপ্রিম কোর্টকে জানায়, এই স্থগিতাদেশের কারণে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে বিঘ