২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণখেলাপির তথ্য দিতে হবে নিয়মিত

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ ১০ ঋণখেলাপির তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে খেলাপি ঋণের জন্য যে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে, সে তথ্যও চাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ ১০ ঋণখেলাপির তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে খেলাপি ঋণের জন্য যে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে, সে তথ্যও চাওয়া হয়েছে। পাশাপাশি সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অভিযোগ সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়ে তিনটি পত্র বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। শীর্ষ-১০ খেলাপি ঋণ/লিজ গ্রহীতা সম্পর্কিত বিবরণী প্রেরণ'- শীর্ষক চিঠিতে বলা হয়েছে, শীর্ষ ১০ ঋণখেলাপির তথ্য প্রতি তিন মাস পর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে দাখিল করতে হবে। চলতি বছরের জুন থেকে এ নির্দেশ কার্যকর হবে। জুন পূর্ববর্তী তিন মাসের তথ্য দিতে হবে ১৫ অগাস্টের মধ্যে। অর্থঋণ আদালত ও অন্যান্য আদালতে দায়ের ও নিষ্পত্তিকৃত মামলা বিষয় তথ্য পাঠাতে হবে ছয় মাস অন্তর। নির্দেশ জারির পর এ সংক্রান্ত প্রথম প্রতিবেদন পাঠাতে হবে আগামী ২০ অগাস্টের মধ্যে। এ দুটি তথ্য পাঠানোর জন্য দুটি নমুনা ছকও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে। অন্য চিঠিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রাপ্ত অভিযোগ দ্রুত নিস্পত্তির লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আগামী এক মাসের মধ্যে অভিযোগ সেল গঠন করতে হবে। অভিযোগ সেলের কর্মকর্তাদের নাম, পদবি ও টেলিফোন নম্বরও জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬২০ ঘ.