ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিনি ও ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সিদ্ধান্ত হয়েছে, পরিবেশক ছাড়া অন্য কারো কাছে মিল মালিকরা এ দুটি পণ্য বিক্রি করতে পারবেন না।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে চিনি ও ভোজ্য তেল ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বাণিজ্য সচিব গোলাম হোসেন সাংবাদিকদের বলেন, রমজানে চিনি ও ভোজ্য তেলের বাজার দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এছাড়াও আরো কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এগুলো হলো- মিল পর্যায়ে ৬০ এবং খুচরা বাজারে ৬৫ টাকায় চিনি বিক্রি করতে হবে। চিনি বা ভোজ্য তেলের সঙ্গে অন্য কোনো পণ্য কিনতে ক্রেতাকে বাধ্য করা যাবে না এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা টানাতে হবে।
স
bdnews24