ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন একটি আইপিও অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বস্ত্রখাতের এ প্রতিষ্ঠানটির নাম জাহিন টেক্স।
বুধবার এসইসির সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সংস্থার নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
জাহিন টেক্স ২ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা তুলবে। তাদের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ১৫ টাকা প্রিমিয়াম যোগ হয়ে ২৫ টাকায় তা বিক্রি হবে।
বাজার থেকে তুলে নেওয়া অর্থের ৪০ কোটি টাকা ঋণশোধে ব্যয় করবে জাহিদ টেক্স। বাকি টাকার মধ্যে ৯ কোটি ১০ লাখ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে থাকবে, ৯০ লাখ টাকা ব্যয় হবে প্রিমিয়ামের ওপর কর পরিশোধে।
কমিশনে দেওয়া প্রতিবেদন অনুযায়ী, জাহিন টেক্স'র শেয়ার প্রতি আয় (ইপিএস) হচ্ছে ১ টাকা ৮৩ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫১৫ ঘ.
bdnews24