২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: টানা ষষ্ঠ দিনের মতো সূচক পতন

ঢাকার পুঁজিবাজারে অধিকাংশ শেয়ারের দাম কমার পাশাপাশি টানা ষষ্ঠদিনের মতে সূচক পতন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 07:13 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে অধিকাংশ শেয়ারের দাম কমার পাশাপাশি টানা ষষ্ঠদিনের মতে সূচক পতন হয়েছে। সোমবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৬ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে ৯২ পয়েন্ট বা ১ দশমিক ৪ শতাশংশ কম। শুরুর দুই ঘণ্টা সূচকের ওঠানামার মধ্যে দিয়ে বাজার এগিয়ে গেলেও সোয়া ১টার পর পড়তে শুরু করে এবং লেনদেন শেষ হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকে। ঢাকার বাজারে এদিন ১ হাজার ৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। রোববার মোট লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ১৩৯ কোটি টাকা। এদিন ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৭টির এবং ১৩টির দাম অপরিবর্তিত থাকে। এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক টানা পাঁচ দিন কমে রোববার দিনশেষে ৬ হাজার ৪৫৯ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়ায়। রোববার সূচক কমে ১২৮ দশমিক ১৮ পয়েন্ট। সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত লেনদেন চললেও রমজানের জন্য এ সময়ে পরিবর্তন আনা হয়েছে। রমজানে পুঁজবিাজারে লনেদনে শুরু হবে সকাল সাড়ে ১০টায়, তা দুপুর দড়েটা পর্যন্ত চলবে। সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকেই রোজা শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/০৩৪৪ ঘ.