ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা পঞ্চম দিনের মতো দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিনে সূচক ১০০ পয়েন্টের বেশি কমেছে। কমেছে অধিকাংশ শেয়ারের দাম ও লেনদেনও।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সকালে লেনদেন শুরুর ৫ মিনিটেই সূচক ৩০ পয়েন্ট কমে যায়। এরপর অবশ্য সূচক একটু বাড়লেও পরে আবার কমতে শুরু করেছে। এক পর্যায়ে সূচক প্রায় ৮০ পয়েন্ট কমে গেলেও পরে তা সামান্য বেড়ে আবার কমতে থাকে।
দিন শেষে সাধারণ সূচক ১২৮ পয়েন্ট কমে ৬৪৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সারাদিনে ১ হাজার ৩৪১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত বৃহস্পতিবার মোট লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৮০৪ কোটি টাকা।
লেনদেন হওয়া মাত্র ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২১টির, ২টির দাম অপরিবর্তিত ছিলো।
সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত লেনদেন চললেও রমজানের জন্য এ সময়ে পরিবর্তন আনা হয়েছে। কয়েক দিন পর শুরু হতে যাওয়া রমজানে পুঁজবিাজারে লনেদনে শুরু হবে সকাল সাড়ে ১০টায়, তা দুপুর দড়েটা পর্যন্ত চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫২১ ঘ.
bdnews24