২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পোস্টপেইড সার্ভিস চালু করলো রবি

মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটা লিমিটেড 'উদয়' নামে নতুন পোস্টপেইড সার্ভিস চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 07:32 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটা লিমিটেড 'উদয়' নামে নতুন পোস্টপেইড সার্ভিস চালু করেছে। শনিবার রাজধানীর একটি হোটেলে এ সার্ভিস উদ্বোধন করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, বাংলাদেশের ছোট বড় উদ্যোক্তাদের জন্য একটি সাহসী উদাহরণ 'উদয়'। অনুষ্ঠানে জানানো হয়, উদয় গ্রাহকরা সব ধরনের কলে ১ সেকেন্ডের পালস সুবিধা, যে কোনো অপারেটরের গ্রাহকের সাথে ১০টি এফএনএফ, সারাদিনই মিনিট প্রতি ১ টাকা কল চার্জ সুবিধার এ সার্ভিসে কোনো লাইন রেন্ট থাকছে না। নতুন গ্রাহকরা এক মাস ধরে আনলিমিটেড এসএমএস ও এমএমএস সুবিধা উপভোগ করতে পারবেন। বিল সংক্রান্ত তথ্য এসএমএস ও ওয়েবের মাধ্যমে বিনামূল্যে উপভোগ করতে পারবেন উদয় গ্রাহকরা। কক্সবাজারের হোটেল সী গাল ও ঢাকায় অ্যাপোলো হসপিটালসহ বিভিন্ন লাইফস্টাইল আউটলেটে বিশেষ সুবিধা পাবেন উদয় গ্রাহকরা। এছাড়া দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য গ্রাহকের জন্য একলাখ টাকা মূল্যের বীমা ও লাইফস্টাইল পার্টনার আউটলেটে বিশেষ সুবিধাসহ 'উদয়' পোস্টপেইড ব্র্যান্ডের গ্রাহকরা এমন সব সুবিধা উপভোগ করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/০১২১ ঘ.