২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণালঙ্কার ব্যবসায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার দাবি

চলতি অর্থবছরের বাজেটে স্বর্ণালঙ্কার ব্যবসায় আরোপিত অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের বাজেটে স্বর্ণালঙ্কার ব্যবসায় আরোপিত অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বুধবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সংবাদ সম্মেলনে এ দাবি জানায় স্বর্ণ ব্যবসায়ীদের এ সংগঠনটি। সম্মেলনে সমিতির সভাপতি ডা. দিলীপ রায় সংগঠনের এক লিখিত বক্তব্যে জানান, ২০১১-১২ অর্থবছরের বাজেটে জুয়েলারি ব্যবসায় ভ্যাটের পরিমাণ ১.৫% থেকে বৃদ্ধি করে ৪.৫% করা হয়েছে। অতিরিক্ত ভ্যাট আরোপ করার ফলে সম্ভাবনাময় স্বর্ণালঙ্কার শিল্পকে ধ