ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে জেলা প্রশাসকদের নজরদারি চালানোর পাশাপাশি ব্যবসায়ীদের সমালোচনাও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "বিশ্বে বিভিন্ন দেশে উৎসবকে সামনে রেখে দাম কমিয়ে পণ্য বিক্রি করা হলেও আমাদের দেশে তার উল্টোটা হয়। আমাদের এখানে উৎসব উপলক্ষে পণ্যের দাম বাড়িয়ে ব্যবসায়ীরা নিজেদের পকেট ভরে।"
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জেলা প্রশাসকদের সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি একইসঙ্গে বলেন, "বাজার নিয়ন্ত্রণের বিষয়টি খুবই সংবেদনশীল। বেশি চাপ দিলে ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে থাকে। আবার নজর না দিলে তারা দাম বাড়িয়ে দেয়।"
প্রধান বিরোধী দল বিএনপি বলছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও দিয়েছে তারা।
স
bdnews24