২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক আরো কমলো

আগের দিনের মতো মঙ্গলবারও সূচক পড়েছে ঢাকার পুঁজিবাজারে। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। কমেছে লেনদেনের পরিমাণও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 06:18 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মতো মঙ্গলবারও সূচক পড়েছে ঢাকার পুঁজিবাজারে। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক দাঁড়ায় ৬৬৪২ দশমিক ০৪ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৫৪ দশমিক ৩৫ পয়েন্ট কম। অবশ্য দিনের শুরুতে ঊর্ধ্বমুখী ধারায় ছিলো সূচক। প্রথম এক ঘণ্টায় সাধারণ সূচক বেড়েছিলো ৩৫ পয়েন্ট। এই সময়ের মধ্যে লেনদেন দাঁড়ায় প্রায় পাঁচশ কোটি টাকা। তবে এর পর থেকেই সূচক পড়তে থাকে। এর আগে সোমবার সূচক হারায় ১৪ পয়েন্ট। ডিএসইতে মঙ্গলবার মোট ১ হাজার ৬৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৮৮২ কোটি টাকা। তার আগের দিন রোববার লেনদেন হয়েছিলো প্রায় ১ হাজার ৯৫৮ কোটি টাকার শেয়ার, যা এ বছরের সর্বোচ্চ। লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ৮৬টির দাম বেড়েছে, কমেছে ১৭১টির এবং বাকি ৭টির দাম ছিলো অপরিবর্তিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/এমআই/১৫৪০ ঘ.