২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনি ব্যবসায়ীর জরিমানা ভ্রাম্যমাণ আদালতে

ঝিনাইদহ শহরে সোমবার দুই চিনি ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যামাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঝিনাইদহ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে সোমবার দুই চিনি ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যামাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এই আদালত পরিচালনা করে। আদালত পাইকারি ব্যবসায়ী সুভাষ চন্দ্র দেকে ১০ হাজার টাকা ও রহমান এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা জরিমানা করে। ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, দুই চিনি ব্যবসায়ী বিক্রির রশিদ ও মূল্য তালিকা ছাড়া চিনি বিক্রি করছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.