২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে এ বছরের লেনদেনে নতুন রেকর্ড

ঢাকার পুঁজিবাজারে লেনদেনের নতুন রেকর্ড হয়েছে। ছয় দিন আগে গড়া রেকর্ড ভেঙে বুধবার বছরের সর্বোচ্চ ১ হাজার ৭৬৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে ডিএসইতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে লেনদেনের নতুন রেকর্ড হয়েছে। ছয় দিন আগে গড়া রেকর্ড ভেঙে বুধবার বছরের সর্বোচ্চ ১ হাজার ৭৬৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে ডিএসইতে। বুধবার সকাল থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতি দেখা যায়। লেনদেনের চাকাও ঘুরছিলো বেশ। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৫ কোটি টাকার। এর আগে এ বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছিলো গত ১৪ জুলাই। সেদিন ১ হাজার ৬৮৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। বুধবারের চেয়ে বেশি লেনদেন হয়েছিলো গত বছরের ৩০ ডিসেম্বর। সেদিন লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৭৮৩ কোটি টাকা। ডিএসইতে বুধবার সাধারণ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৬৬১৯ এ দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ১২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৭টির, ৪টির দাম অপরিবর্তিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫২৫ ঘ.