ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মতো চাঙাভাবের মধ্যে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। আড়াই ঘণ্টায় সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ১১শ কোটি টাকার বেশি।
বুধবার সকাল থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতি দেখা যায়। বেলা ১টা ৪৪ মিনিটে সাধারণ সূচক ছিলো ৬৬৫১ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৬৪ পয়েন্ট বেশি।
ওই সময় পর্যন্ত ১ হাজার ১৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৩৮৭ কোটি টাকা।
লেনদেন হওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৫টির, ১০টির দাম অপরিবর্তিত রয়েছে।
গত সপ্তাহ জুড়ে টানা চাঙাভাবের মধ্য দিয়ে চলা ঢাকার পুঁজিবাজারে রোববার সূচক কমে ৯১ পয়েন্ট। এরপর থেকে বাজার চাঙাভাবে ফেরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩৪৭ ঘ.
bdnews24