২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ রপ্তানিতে গত অর্থবছরে আয় ৪ হাজার কোটি টাকা

চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানি করে গত অর্থবছরের ১১ মাসে চার হাজার ১৭৫ কোটি ৩০ লাখ টাকা আয় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানি করে গত অর্থবছরের ১১ মাসে চার হাজার ১৭৫ কোটি ৩০ লাখ টাকা আয় হয়েছে। এ সময় ৯০ হাজার ৮৯০ মেট্রিক টন মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানি হয়। এ আয় আগের অর্থবছরের চেয়ে ৭৬৭ কোটি ৩০ লাখ টাকা বেশি। আগের অর্থবছরে ৭৭ হাজার ৬৪০ মেটিক টন মাছ ও মাছজাতীয় পণ্য রপ্তানি করে তিন হাজার ৪০৮ কোটি টাকা আয় হয়েছিল। এ খাতের মোট রপ্তানি আয়ের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা এসেছে চিংড়ি রপ্তানি থেকে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে গুণগত মানসম্পন্ন চিংড়ি ও মাছজাত পণ্য যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র, জাপান, সিংগাপুর ও হংকংসহ বিভিন্ন দেশে রপ্তানি করছে। ক্ষতিকর রাসায়নিক 'নাইট্রোফিউরান'-সহ কিছু ক্ষতিকর উপাদান পাওয়ায় চিংড়ি রপ্তানি খাত কয়েক বছর ধরে প্রতিকূল অবস্থায় ছিল। এক পর্যায়ে সরকার নিজে থেকেই ইইউভুক্ত দেশগুলোতে চিংড়ি রপ্তানি বন্ধ করে দেয়। এ সময় চিংড়ির রাসায়নিক পরীক্ষা ও দূর করতে অত্যাধুনিক গবেষণাগার স্থাপনসহ বেশকিছু কার্যকর পদক্ষেপ নেয় সরকার। পরবর্তীতে ইইউ'র প্রতিনিধিরা বাংলাদেশ সফর করে সরকারি পদক্ষেপের ব্যাপারে ইতিবাচক মতামত দেয়। প্রায় নয় মাস বন্ধ থাকার পর ২০১০ সালের ১২ জানুয়ারিতে ইইউতে আবারো চিংড়ি রপ্তানি শুরু হয়। এ প্রতিকূলতার পরও ২০০৯-১০ অর্থবছরে প্রায় দুই হাজার কোটি টাকার চিংড়ি রপ্তানি করা সম্ভব হয়। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে চিংড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশের উপকূলীয় অঞ্চলে চিংড়ি খামারের সংখ্যাও বেড়েছে। বর্তমানে দেশে চিংড়ি খামারের আয়তন এক লাখ ৪০ হাজার হেক্টর। এতে চিংড়ি উৎপাদন বেড়ে ২০০৯-১০ অর্থবছরে এক লাখ ৫৭ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে। কয়েক বছর আগেও দেশে চিংড়ি খামারের আয়তন ছিল মাত্র ৬৪ হাজার হেক্টর। এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জানান, চিংড়ি শিল্পে গতিশীলতা আনতে সব চিংড়ি খামারকে নিবন্ধন ও সনদ (লাইসেন্স) প্রদান, চাষী প্রশিক্ষণ ও পরিবেশবান্ধব চিংড়ি চাষ প্রযুক্তি স