২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন

টানা চাঙাভাবের মধ্য দিয়ে চলা ঢাকার পুঁজিবাজারে সপ্তাহের প্রথম দিনে ব্যাপক দরপতন হয়েছে। সূচক কমেছে ৯১ পয়েন্ট। কমেছে অধিকাংশ শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2011, 05:52 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চাঙাভাবের মধ্য দিয়ে চলা ঢাকার পুঁজিবাজারে সপ্তাহের প্রথম দিনে ব্যাপক দরপতন হয়েছে। সূচক কমেছে ৯১ পয়েন্ট। কমেছে অধিকাংশ শেয়ারের দাম। বৃহস্পতিবার এ বছরের সর্বোচ্চ লেনদেনের পর রোববার দিনের শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক পড়তে থাকে। দিনশেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬৪৮৬ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৯১ পয়েন্ট কম। এর আগে গত সপ্তাহে সূচক ধারাবাহিকভাবে বাড়ছিলো। বৃহস্পতিবার সূচকে যোগ হয়েছিলো ১৫ পয়েন্ট। সারাদিনে ১ হাজার ১৫৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৬৮৩ কোটি টাকা, যা বছরের সর্বোচ্চ। লেনদেন হওয়া ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৪২টির, ৭টির দাম অপরিবর্তিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫২৪ ঘ.