২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সাগর দূষণে দায়ী কনকো-ফিলিপস

চীনের বোহাই উপসাগরের প্রায় চার হাজার ২৫০ বর্গ কিলোমিটার এলাকা দুষণের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক তেল কোম্পানি কনকো-ফিলিপসকে দায়ী করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 06:53 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের বোহাই উপসাগরের প্রায় চার হাজার ২৫০ বর্গ কিলোমিটার এলাকা দুষণের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক তেল কোম্পানি কনকো-ফিলিপসকে দায়ী করা হয়েছে। চীনের স্টেট ওশানিক অ্যাডমিনিস্ট্রেশনের (সোয়া) ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আটশ' ৪০ বর্গ কিলোমিটার এলাকায় দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। তদন্তের পর গত বুধবার সোয়া বোহাই উপসাগরের উত্তরাঞ্চলের পেঙলাই ১৯-৩ তেল ক্ষেত্রের বি এবং সি প্লাটফর্মে কনকো-ফিলিপসের সব ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। একই দিন কনকো- ফিলিপসের ওয়েবসাইটে বলা হয়, "এই আদেশ তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা হয়েছে। যদিও এই দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে।" সোয়া বলেছে, দুষণের দায়ে কনকো-ফিলিপসের ৩০ হাজার ডলার জরিমানা হতে পারে। তবে ক্ষতিপূরণ বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস উত্তোলনে কনকো-ফিলিপসের সঙ্গে গত ১৬ জুন চুক্তি করেছে বাংলাদেশ। এ চুক্তির বিরোধিতাকারী সংগঠন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি চলতি মাসে ঢাকায় অর্ধদিবস হরতালও পালন করেছে। সতর্কতা ও নিরাপত্তার সঙ্গে তেল ছড়িয়ে পড়া এলাকা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে কনকো-ফিলিপসের পক্ষ থেকে বলা হয়েছে, এরপর আর কোনো তেল নিঃসরণের ঝুঁকি যাতে না থাকে সেজন্য কাজ করা হবে। গত ৪ ও ১৭ জুন তেল নিঃসরণ ঘটে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ মাসের শুরুর দিকে ঘটনাটি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত তা লুকানো হয়েছিলো বলে কনকো-ফিলিপসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে সোয়ার আদেশ অনুযায়ী দুষিত এলাকাগুলো থেকে তেল অপসারণের কাজে যথেষ্ট অগ্রগতি নেই এবং এতে ওই অঞ্চলের পানির মান সর্বনি