চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট মাস বন্ধ থাকার পর বিদ্যুৎ উৎপান শুরু করেছে রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট।
২শ ১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ ইউনিট মঙ্গলবার দুপুর থেকে উৎপাদনে যায় বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ মনিরুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম দিনে এ ইউনিট থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে।
গত বছরের নভেম্বর মাস থেকে নিয়মিত মেরামত কাজের জন্য ওই ইউনিট বন্ধ রাখা হয়।
চলতি বছরের এপ্রিল মাস থেকে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্র"টি দেখা দেওয়ায় তা সম্ভব হয়নি।
রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি মেরামত কাজের জন্য বর্তমানে বন্ধ রয়েছে। গত ২৭ মার্চ রয়লার বিস্ফোরণে এ ইউনিটটি বন্ধ হয়ে যায়।
রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের দু'টি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৫২০ মেগাওয়াট। তবে ৩৬০ মেগাওয়াটের বেশি উৎপাদন হয় না বলে জানান মনিরজ্জামান।
তিনি বলেন, মঙ্গলবার চট্টগ্রামে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে ৪৯০ মেগাওয়াট পাওয়া গেছে।
সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ ঘাটতি ছিল ১৮০ মেগাওয়াট।
বিডিনিউজ টোায়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/২২২৪ ঘ.
bdnews24