২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৬ হাজার ছাড়ালো ডিএসই সূচক

আগের দিনের চেয়ে লেনদেন কমলেও মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজার ছিলো চাঙা। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের চেয়ে লেনদেন কমলেও মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজার ছিলো চাঙা। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১৪ পয়েন্ট। এর মধ্য দিয়ে টানা ছয় কার্যদিবস সূচক বাড়লো এ বাজারে। এই ৬ দিনে সাধারণ সূচক বেড়েছে ৩৯০ দশমিক ৬৫ পয়েন্ট। এ ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) মঙ্গলবার ৮১ পয়েন্ট বেড়ে হয়েছে ১১ হাজার ৭৩৬ পয়েন্ট। এর আগে গত ১০ এপ্রিল সাড়ে ৬ হাজারের ঘর অতিক্রম করেছিল ডিএসইর সাধারণ সূচক। সেদিন লেনদেন শেষে সূচক দাঁড়িয়েছিল ৬ হাজার ৫৫৬ পয়েন্টে। স