২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ী অর্থবছরে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি

বিদায়ী অর্থবছরে (২০১০-১১) আগের চেয়ে রপ্তানি আয় প্রায় ৫০ হাজার কোটি টাকা বেশি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী অর্থবছরে (২০১০-১১) আগের চেয়ে রপ্তানি আয় প্রায় ৫০ হাজার কোটি টাকা বেশি হয়েছে। এ আয় ২০১০-১১ অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩২ হাজার কোটি টাকা বেশি। নিট পোশাক রপ্তানি থেকে এসেছে সবচেয়ে বেশি আয়। এই সময়ে রপ্তানি প্রবৃদ্ধির হার একচল্লিশ দশমিক ৪৭ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সোমবার রপ্তানি আয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত ৩০ জুন শেষ হওয়া ২০১০-১১ অর্থবছরে মোট দুই হাজার ২৯২ কোটি ৪৪ লাখ ডলারের রপ্তানি আয় দেশে এসেছে। ২০০৯-১০ অর্থবছরে এসেছিল এক হাজার ৬২০ কোটি ৪৬ লাখ ডলার। এ হিসাবে এবার আগের বছরের চেয়ে ৬৭৮ কোটি ডলার বেশি আয় হয়েছে। টাকার অংকে যার পরিমাণ পঞ্চাশ হাজার কোটি। নিট পৈাশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৬৪৮ কোটি ৩৩ লাখ ডলার যা অন্যান্য খাতের চেয়ে বেশি। এরপর রয়েছে ওভেন পোশাক। এ খাত থেকে এসেছে ৬০১ কোটি ৩৪ লাখ ডলার। বিদায়ী অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক হাজার ৮৫০ কোটি ডলার। এর বিপরীতে আয় হয়েছে দুই হাজার ২৯২ কোটি ৪৪ লাখ ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৯১১ ঘ.