২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে ৬ মাসে সর্বোচ্চ লেনদেন

হরতালের মধ্যেও চাঙা ঢাকার পুঁজিবাজারে ছয় মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছে। সূচক বেড়েছে, বেড়েছে অধিকাংশ শেয়ারের দামও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 05:42 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মধ্যেও চাঙা ঢাকার পুঁজিবাজারে ছয় মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছে। সূচক বেড়েছে, বেড়েছে অধিকাংশ শেয়ারের দামও। প্রয়োজনীয় সংখ্যক ব্রোকারেস হাউস লেনদেনে অংশ নেওয়ায় হরতালেও রোববার সচল ছিলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নিয়ম অনুযায়ী এক-তৃতীয়াংশ ব্রোকারেস হাউস লগইন করলেই লেনদেন শুরু হয়। সারাদিনে মোট ১ হাজার ৬৪৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। এর চেয়ে বেশি লেনদেন হয়েছিলো গত ১২ জানুয়ারি। সেদিন লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৬৪৯ কোটি টাকা। সা