২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসে করের আওতায় চলচ্চিত্র, বেতার ও টেলিভিশনের অনুষ্ঠান

এখন থেকে নাটক, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন অনুষ্ঠানের ক্রয়মূল্যের ওপর ১০ শতাংশ হারে উৎস কর দিতে হবে। 'অর্থ আইন-২০১১' এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৫৩(ঘ) ধারা সংশোধন করে এ বিধান করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে নাটক, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন অনুষ্ঠানের ক্রয়মূল্যের ওপর ১০ শতাংশ হারে উৎস কর দিতে হবে। 'অর্থ আইন-২০১১' এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৫৩(ঘ) ধারা সংশোধন করে এ বিধান করা হয়েছে। ১ জুলাই থেকে এ কর কার্যকর হবে বলে বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে জানানো হয়। এতে বলা হয়, সংসদে অনুমোদন পাওয়া 'অর্থ আইন-২০১১' এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৫৩(ঘ) ধারা সংশোধন করে এ বিধান করা হয়েছে। সংশোধনের পর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নাটক, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন অনুষ্ঠান ক্রয় করতে চাইলে মূল্যের ওপর ১০ শতাংশ হারে উৎস কর দিতে হবে। ক্রয়মূল্য সম্পূর্ণ বা আংশিকভাবে পরিশোধের ক্ষেত্রেও এ কর প্রযোজ্য হবে। চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন, বেতার বা টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নেওয়া অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, পরিচালকসহ সংশ্লিষ্টদের যে কোনো অংকের অর্থ পরিশোধকালেও একই হারে উৎসে কর কর্তনের বিধান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/২১১২ ঘ.