২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকজন ডেপুটি গভর্নর পেলো কেন্দ্রীয় ব্যাংক

সাবেক নির্বাহী পরিচালক আবুল কাশেমকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এখন চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 07:00 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক নির্বাহী পরিচালক আবুল কাশেমকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এখন চার জন। আবুল কাশেমকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগের প্রস্তাব চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয় প্রস্তাব পাঠানোর পর জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার তার নিয়োগের আদেশ দেয়। এর আগে সকালে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল কাশেমকে নিয়োগের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারা বাকি প্রক্রিয়া সম্পন্ন করবে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদে রয়েছেন আতিউর রহমান। ডেপুটি গভর্নররা হলেন- মো. নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী ও মুর্শিদকুলী খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমকে/এমআই/১৩২৫ ঘ.