ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে কারসাজির অভিযোগ তদন্তের পর পুনর্গঠিত নিয়ন্ত্রণ সংস্থা এসইসি প্রথম আইপিও অনুমোদন করেছে।
মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটের আইপিও অনুমোদন হয় বলে সংস্থার নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
তবে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) আইপিও প্রস্তাব প্রত্যাখান করেছে এসইসি।
এদিকে ঢাকার পুঁজিবাজারে মঙ্গলবার আগের দিনের চেয়ে ভালো অবস্থানে গেছে সূচক। বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম, তবে কমেছে লেনদেনের পরিমাণ।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৬১৬৫ দশমিক ২৬ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৪০ দশমিক ৮১ পয়েন্ট বেশি।
গতদিন এ বাজারে ৩৩ পয়েন্ট হারিয়েছিলো সাধারণ সূচক।
ডিএসইতে হাতবদল বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ৬৮টির এবং বাকি ১৪টির দাম ছিলো অপরিবর্তিত।
হাতবদল হয়েছে মোট ৮৭৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। আগের দিন মোট লেনদেনের পরিমাণ ছিলো ৮৮১ কোটি টাকা।
রোববার লেনদেন হয়েছিলো ১ হাজার ১৩৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। সা
bdnews24