২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ প্রতিষ্ঠান জানালো 'মূল্য সংবেদনশীল তথ্য নেই'

শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নোটিসের জবাবে দশটি প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের কাছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নোটিসের জবাবে দশটি প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের কাছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই। এদিকে আইন ভেঙে শেয়ার কেনার দায়ে ম্যাকসন স্পিনিং মিলের এক পরিচালকের স্ত্রীকে জরিমানা করেছে বাজার নিয়ন্ত্রণ সংস্থা-এসইসি। সোমবার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। ওয়েবসাইটে বলা হয়েছে, প্রিমিয়ার লিজিং, ইউনাইটেড এয়ার, সাইনোবাংলা, ফিনিক্স ফাইনান্স, ইউনিয়ন ক্যাপিটাল, মাইডাস ফাইনান্স, ওশান কন্টেইনার লিমিটেড, এসিআই ফর্মুলা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ও রংপুর ফাউন্ড্রি ডিএসইর নোটিসের জবাব দিয়েছে। প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার মতো কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের হাতে নেই। এর আগে রোববার আরো আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে চেয়ে নোটিস দেয় ডিএসই। ওই প্রতিষ্ঠানগুলোও একই রকম উত্তর দিয়েছে। এদিকে আইন ভেঙে শেয়ার কেনার দায়ে ম্যাকসন স্পিনিং মিলের পরিচালক (ইন্ডিপেনডেন্ট) মইন উদ্দিন চৌধুরীর স্ত্রী জেবুন নাহার মইনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এসইসি। জেবুন নাহার মইন ম্যাকসন স্পিনিং মিলের দুই লাখ শেয়ার কিনে এসইসি রুলস ১৯৯৫-এর ৪ (১) ধারা লঙ্ঘন করেছেন বলে ডিএসইর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ইস্টার্ন ইন্সুরেন্সকে নোটিস ওয়েবসাইটে বলা হয়েছে, ৩১ মার্চ প্রথম প্রান্তিক (ফার্স্ট কোয়ার্টার) শেষ হলেও নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক বিবরণী জমা না দেওয়ায় ইস্টার্ন ইন্সুরেন্সের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। সোমবারের বাজার রোববার হাজার কোটি টাকা লেনদেনের পরদিনই সূচক পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সোমবার বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনের শুরু থেকেই সূচকে ওঠানামা দেখা যায়। তবে দিন শেষে বাজারের সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে ৬১২৪ পয়েন্টে দাঁড়ায়। এদিন ডিএসইতে ৮৮১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের দিন লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা। সা