ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়াই মাস পর হাজার কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সেই সঙ্গে বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম।
কালো টাকা সাদা করার সুযোগ এ অর্থবছরে রাখার সরকারি ঘোষণা আসার পরদিনই চাঙা হয়ে ওঠে ঢাকার পুঁজিবাজার। বুধবার লেনদেনের পরিমাণ ছিলো ৯৩৭ কোটি টাকা, বৃহস্পতিবার ছিলো ৯৫৪ কোটি টাকা।
সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দুই দিনের অঙ্ক ছাড়িয়ে যায়। এ দিন লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা। সা
bdnews24