২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় হাজার কোটি টাকা লেনদেন পুঁজিবাজারে

কালো টাকা সাদা করার সুযোগ রাখার কথা সরকার জানানোর পরদিন চাঙা ছিলো ঢাকার পুঁজিবাজার। লেনদেনের পরিমাণ ছিলো ৯৩৭ কোটি টাকা, যা আড়াই মাসে সর্বোচ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো টাকা সাদা করার সুযোগ রাখার কথা সরকার জানানোর পরদিন চাঙা ছিলো ঢাকার পুঁজিবাজার। লেনদেনের পরিমাণ ছিলো ৯৩৭ কোটি টাকা, যা আড়াই মাসে সর্বোচ্চ। বুধবার টানা তৃতীয় দিনের মতো চাঙাভাবেই লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট। দিনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বগতি দেখা যায়, সামান্য উঠানামা বাদে যা অব্যাহত ছিলো শেষ ভাগ পর্যন্ত। দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬০৩৮ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন রোববার সূচক ৬ পয়েন্ট কমলেও তারপর থেকে ধারাবাহিকভাবে তা বাড়ছে। মঙ্গলবার সূচকে যোগ হয় ৩৩ পয়েন্ট। সারাদিনে ৯৩৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬৬ কোটি টাকা কম। এর চেয়ে বেশি লেনদেন সর্বশেষ হয়েছিলো গত ১১ এপ্রিল, সেদিন লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ২২৪ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৭টির। ৫টির দাম অপরিবর্তিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫৩৫ ঘ.